২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্র নাঈম হত্যা মামলায় ছয় জন গ্রেপ্তার

বগুড়ার কাহালুতে স্কুলছাত্র নাইমূল ইসলাম নাঈম (১৩) হত্যা মামলায় ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2012, 11:19 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

বগুড়া, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার কাহালুতে স্কুলছাত্র নাইমূল ইসলাম নাঈম (১৩) হত্যা মামলায় ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোম ও মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- কাহালু উপজেলার রুস্তমচাপড় গ্রামের জাহিদুুর রহমানের ছেলে শাকিল (১৮), একই গ্রামের আনিছুর রহমান ও ছেলে আরিফ হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান ও শাহাদত হোসেন। বৃহস্পতিবার সকালে কোচিং সেন্টারে যাওয়ার সময় অপহরণ করা হয় কাহালু পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নাঈমকে। অপহরণকারীদের চিনে ফেলায় তাকে ওইদিন রাতে হত্যা করা হয়, পরে তার লাশ ইটভাটায় পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় নাঈমের বাবা পরিবহন ও চালকল ব্যবসায়ী রফিকুল ইসলাম ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসমি করে কাহালু থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য চার আসামি উলট গ্রামের জাকারিয়া, জামাল, ডালিম ও আব্দুল মতিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসআই। এদিকে নাঈম হত্যাকারীদের বিচারের দাবিতে সকালে উপজেলা সদরে বিক্ষোভ ও সমাবেশ করেছে তার স্কুলের শিক্ষক ও সহপাঠীরা। পরে তারা নাঈমের গ্রামের বাড়ি রুস্তমচাপড়ে গিয়ে তার বাবা-মার সঙ্গে দেখা করে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে নাঈম ছিলো সবার ছোট। সে পঞ্চম শ্রেণীতে টেলেন্টপুলে বৃত্তি পেয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭২০ ঘ.