চট্টগ্রাম, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার প্রথম প্রহরে ডবলমুরিং থানার ওয়াপদা এক নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক রিটু দেওয়ানজী জানান।
নিহত মো. পারভেজ (২০) ডবলমুরিংয়ে টেকনোসেট লিমিটেড গার্মেন্টসে কর্মরত ছিলেন। তিনি লক্ষীপুর জেলার সদর থানার রশীদপুর গ্রামের আবুল কালামের ছেলে।
নিহতের চাচাত ভাই মো. মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পারভেজ ছুরিকাহত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে খবর পেয়ে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩২১ ঘ.
bdnews24