চট্টগ্রাম, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় রাসায়নিক দ্রব্য রাখার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার প্রথম প্রহরে বদরুল আলম চৌধুরীর মালিকানাধীন ছয়তলা ভবনের নিচতলায় রাসায়নিক দ্রব্য রাখার গুদামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার ব্রিগেড জানিয়েছে।
ফায়ার ব্রিগ্রেডের কালুরঘাট স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ভবনের নিচতলায় রাখা সোডিয়াম হাইড্রোজেন ও ক্যালসিয়াম পাউডারের বিক্রিয়ায় এ আগুন লাগে।
ফায়ার ব্রিগেডের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত ২টার আগুন নিয়ন্ত্রণে আনে।
ওই গুদামে রাসায়নিক দ্রব্য রাখার কোন অনুমতি ছিল না বলে জানান পূর্ণচন্দ্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩১৫ ঘ.
bdnews24