সাতক্ষীরা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিকসহ দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
আটককৃতরা হলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানার দুবলিয়া গ্রামের শ্যামলপদ রায়ের ছেলে ঝন্টু রায় (২২) ও খুলনা জেলার তেরোখাদা থানার লস্করপুর গ্রামের সাঈদ শেখের ছেলে হাফিজ শেখ (২৩)।
বিজিবি ৩৮ ব্যাটায়িলনের অপারেশন কর্মকর্তা মেজর হারুন অর রশিদ জানান, ভারতীয় নাগরিক ঝন্টু রায় অবৈধ পথে সীমান্ত পেরিয়ে সদর উপজেলার কুশখালী বাজারে এলে দুপুরে বিজিবি সদস্যরা তাকে আটক করে।
অপরদিকে খুলনার হাফিজ শেখকে ভোমরা ক্যাম্পের বিজিবি টহলদল সকাল সাড়ে ১০টার দিকে সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ভারতীয় থ্রিপিস, তেলসহ বিভিন্ন ব্যবহারিক মালামাল উদ্ধার করা হয়।
তাদেরকে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৩৪ ঘ.
bdnews24