২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিঅ্যান্ডটির শ্রমিক-কর্মচারি কমিটি গঠন

বাংলাদেশ টিঅ্যান্ডটি শ্রমিক-কর্মচারি ফেডারেল ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টিঅ্যান্ডটি শ্রমিক-কর্মচারি ফেডারেল ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটিতে মো. শাহনেওয়াজকে সভাপতি ও ফারুক আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রাজধানীর গুলিস্তানে টেলিফোন ভবনে ৩ হাজার প্রতিনিধির উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিসি/আরএ/১৮৪৩ ঘ.