ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে বনানী নামে আরেকটি নতুন থানার কার্যক্রম শুরু হল। এ নিয়ে ঢাকা মহানগরে থানার সংখ্যা দাঁড়াল ৪৩টি।
মঙ্গলবার বিকালে বনানীর এফ ব্লকের ৭ নম্বর সড়কের ৩৭ নম্বর বাড়িতে এই থানার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাসসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য একে এম রহমতুল্লাহ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
৭৬ জন্য পুলিশ সদস্য নিয়ে শুরু হওয়া এ থানা এলাকার আয়তন প্রায় ১৫ বর্গ কিলোমিটার। আর এই থানার জনসংখ্যা প্রায় ১০ লাখ। থানাটির পশ্চিমে চেয়ারম্যান বাড়ি, পূর্বে বনানী লেক, উত্তরে নেভী সদরদপ্তর ও দক্ষিণে মহাখালী দক্ষিণ পাড়া।
সর্বশেষ গত ৩ এপ্রিল রাজধানীতে ওয়ারী নামে একটি থানার কার্যক্রম শুরু হয়।
পুলিশ বিভাগ জানিয়েছে, চলতি মাসে ভাটারা, শাহজাহানপুর, ভাষানটেক, মুগদা, রূপনগর ও উত্তরা পশ্চিমে আরো পাঁচটি থানা উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৯১৮ ঘ.
bdnews24