২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় কিশোর, হবিগঞ্জে শিশুর লাশ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কিশোর ও হবিগঞ্জে বানিয়াচংয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 11:46 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কিশোর ও হবিগঞ্জে বানিয়াচংয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। কুষ্টিয়ার উদ্ধার হওয়া রিংকু (১৪) সদর উপজেলার কয়া গ্রামের ইসলামের ছেলে এবং হবিগঞ্জে উদ্ধার হওয়া সোহান (৮) যাত্রাপাশা গ্রামের নুরুল ইসলামের ছেলে। কুষ্টিয়া তালবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় মিরপুর উপজেলার চারুলিয়ার তামাক ক্ষেত থেকে রিংকুর লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। লাশের গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রিংকু সদর উপজেলার বারখাদা গ্রামে তার নানির বাড়িতে থেকে ত্রিমোহনী এলাকার ঠান্টুর মোটর গ্যারেজে কাজ করতো। সোমবার রাতে গ্যারেজ থেকে বাড়ি ফিরলে তাকে অপিরচিত এক ব্যক্তি ডেকে নিয়ে যায়। সকালে স্থানীয় জনতা মাঠের মধ্যে তার লাশ দেখতে পায়। এদিকে বানিয়াচংয়ে খাল থেকে শ্রমিকের লাশ উদ্ধারের পর যাত্রাপাশা গ্রামবাসী জানিয়েছে, রোববার বিকাল থেকে সোহানের নিখোঁজ ছিলো। মঙ্গলবার ভোরে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি খালে সোহানের গলাকাটা লাশ দেখতে পান। সকাল সাড়ে ৯টায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন জানান, শিশুটির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোহান যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৭৪৭ ঘ.