২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরষ্কারপ্রাপ্ত বন কর্মচারীর বাড়িতে হরিণের চামড়া

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন বন বিভাগের এক পুরষ্কাপ্রাপ্ত কর্মচারীর বাড়ি থেকে একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 08:57 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

বাগেরহাট, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন বন বিভাগের এক পুরষ্কাপ্রাপ্ত কর্মচারীর বাড়ি থেকে একটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার সকালে কোস্টগার্ড ও পুলিশ উপজেলার উত্তর কদমতলা গ্রামের আব্দুল জলিলের বাড়ি থেকে হরিণের চামড়াটি উদ্ধার করে। তবে বন বিভাগ বলছে, সুন্দরবন পূর্ব বিভাগের দুবলা টহল ফাঁড়ির প্রহরী জলিলকে ফাঁসাতে কেউ এ কাজ করেছে। সম্প্রতি চোরা শিকারী আটক এবং বাঘ, হরিণ ও কুমিরের চামড়া উদ্ধারে প্রশংসনীয় ভূমিকা রাখায় বন বিভাগ তাকে সম্মানিত করে। শরণখোলা থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টার দিকে জলিলের বাড়ির মুরগির ঘরের পাশ থেকে পলিথিনে মোড়ানো হরিণের চামড়াটি উদ্ধার করা হয়। এ সময় জলিল বাড়িতে ছিলেন না। হরিণের চামড়াটি থানায় রাখা হয়েছে জানিয়ে ওসি বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জলিল বনরক্ষী হিসেবে গত এক বছরে শরণখোলা এলাকা থেকে কয়েকটি হরিণ, কুমির ও বাঘের চামড়াসহ কুমিরের কঙ্কাল উদ্ধারের ঘটনায় প্রশংশনীয় ভূমিকা রেখেছিলেন। এ জন্য বন বিভাগ সম্প্রতি তাকে পুর®কৃত করে। তিনি বলেন, “জলিলের দ্বারা ক্ষতিগ্রস্থ কোনো পাচারচক্র জলিলকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৫৩ ঘ.