২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাদে নিয়ে শিশুর ওপর ইমামের নির্যাতন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নয় বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসা ইমামকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 10:05 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

সিলেট, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নয় বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে এক মাদ্রাসা ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার মোগলাবাজার পশ্চিমবাগ বায়তুন নুর সমান্দর জামে মসজিদের ইমাম আব্দুল মান্নানকে এলাকার লোকজন পুলিশে দেয়। মান্নানের (৩২) বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সালুটিকরে। এলাকাবাসীর বরাত দিয়ে কুচাই ইউনিয়ন পরিষদের সদস্য মইন উদ্দিন জানান, সকালে ছেলেটিকে ডেকে নিয়ে মসজিদের ছাদে নির্যাতন করেন ইমাম। তখন স্থানীয়রা বিষয়টি দেখে ইমামকে আটক করে পুলিশে দেয়। মোগলাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। বিষয়টির তদন্ত শুরু হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬০৭ ঘ.