২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে জাহাজডুবি: নিখোঁজ নাবিকের লাশ উদ্ধার

চাঁদপুরে কালবৈশাখী ঝড়ের সময় জাহাজডুবির দুই দিন পর নিখোঁজ নাবিকের লাশ ভেসে উঠেছে মেঘনায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2012, 05:22 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

চাঁদপুর, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে কালবৈশাখী ঝড়ের সময় জাহাজডুবির দুই দিন পর নিখোঁজ নাবিকের লাশ ভেসে উঠেছে মেঘনায়। নিহত মাহবুব (৫৪) এমভি মনির নামের জাহাজটির সুকানি ছিলেন। তার বাড়ি বরিশালের স্বরূপকাঠি উপজেলার ইন্দিরাহাটে। কোস্টগার্ড কর্মকর্তারা জানান, ঢাকা থেকে বরিশালের স্বরূপকাঠি যাওয়ার পথে শনিবার দুপুরে চাঁদপুরের বড়স্টেশন মোলহেড এলাকায় ঝড়ের কবলে পড়ে পাথরবোঝাই জাহাজটি। এক পর্যায়ে জাহাজ তীরে ভিড়িয়ে সবাই নেমে গেলেও মাহবুবকে নিয়ে ডুবে যায় নৌযানটি। সোমবার সকালে নদীর ওই এলাকাতেই মাহবুবের লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। চাঁদপুর সদার মডেল থানার এএসআই মোসাম্মৎ মর্জিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১১৫ ঘ.