২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একে অপরকে ছুরিকাঘাত, দু’জনই নিহত

যৌথ উদ্যোগে বিরোধের জেরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রোববার একে অপরের ছুরিকাঘাতে দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 06:04 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

নেত্রকোনা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌথ উদ্যোগে বিরোধের জেরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রোববার একে অপরের ছুরিকাঘাতে দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। এরা হলেন নিহতরা নেত্রকোনা আলিয়া মাদ্রাসার আলিম শ্রেণির ছাত্র আবু সাইদ (২২) এবং পূর্বধলা কামিল মাদ্রাসার কামিল প্রথম বর্ষের ছাত্র তারা মিয়া (২৫)। কলমাকান্দা থানার ওসি গোলব চন্দ্র বসাক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা দু’জনে যৌথভাবে জমি সেচের জন্য বিদ্যুৎ চালিত একটি পাম্প বসান। এই পাম্প পরিচালনা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সন্ধ্যা ৭টার দিকে হাড়িগাতি গ্রামে আবু সাইদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন তারা মিয়া। ওই সময় আবু সাইদ তাকে ছুরিকাঘাত করেন। এরপর তারা মিয়া ছুরিটি কেড়ে নিয়ে সাইদের পেটে ঢুকিয়ে দেয়। রাত ৮টার দিকে হাসপাতালে নেওয়ার পথে আবু সাইদ মারা যান। অপরদিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাত সাড়ে ১০টার দিকে তারা মিয়ার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.