২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় অস্ত্র বিক্রির অভিযোগে রোববার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

সাভার, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় অস্ত্র বিক্রির অভিযোগে রোববার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওবায়দুর রহমান মোল্লা (২৮) আশুলিয়ার চানগাঁও এলাকার হামিদ মোল্লার ছেলে। তার কাছ থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে ভোর ৫টার দিকে চানগাঁও ম্যাক্সিম গ্র“প এলাকা থেকে অস্ত্র ব্যবসায়ী ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায় বলে তিনি জানান। এএসআই মিজানুর রহমান আরো জানান, দীর্ঘদিন ধরে ওবায়দুল সাভার-আশুলিয়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করে আসছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৩ ঘ.