২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে ধর্ষণ, অভিযুক্ত চেয়ারম্যানের ভাতিজা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

নারায়ণগঞ্জ, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাক মিয়ার ভাইপো ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে বলে মেয়েটির পরিবার অভিযোগ করেছে। উজান গোপিন্দী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটির পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান, সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার সময় ব্রাহ্মণদী ইউপি চেয়ারম্যান লাক মিয়ার ভাইপো নাঈম ও তার সহযোগীরা মেয়েটিকে জোর করে একটি বেবি টেক্সিতে তুলে নিয়ে যায়। কয়েক কিলোমিটার দূরে রূপগঞ্জের আধুরিয়া এলাকায় নিয়ে ধর্ষণের পর তাকে আবার বাড়ির সামনে ফেলে রেখে যায়। পরিবারের লোকজন আরো অভিযোগ করেন, ঘটনাটি শালিসে নিস্পত্তি করার জন্য একটি প্রভাবশালী মহল মেয়েটির পরিবারকে চাপ দিচ্ছে। ওই কিশোরীর চাচা কলেজের শিক্ষক অধ্যাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্ষণের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনিট সেলাই লেগেছে। দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে ব্রাহ্মণদী ইউপি চেয়ারম্যান লাক মিয়া বলেন, নাঈম নামে তার কোনো ভাইপো নেই। আর ধর্ষণের কোনো ঘটনাও ঘটেনি। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মেয়েকে অপহরণ করা হলে সে চিৎকার দিত। সবাই জানত। কিন্তু কেউ শোনেনি। এদিকে অভিযুক্ত নাঈমের বাবা আব্দুর রউফ তার কী হন প্রশ্ন করা হলে তিনি বলেন, আব্দুর রউফ তার চাচাত ভাই। তবে নাঈম নামে তার কোনো ভাইপো নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩০ ঘ.