২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর যাচ্ছেন খালেদা

স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার রাতে সিঙ্গাপুর যাচ্ছেন বিরোধীদলীয় খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 09:38 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার রাতে সিঙ্গাপুর যাচ্ছেন বিরোধীদলীয় খালেদা জিয়া। ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার স্বাস্থ্য পরীক্ষা হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান। তিনি বলেন, “বিরোধীদলীয় নেতা পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করতে সিঙ্গাপুর যাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট হাসপাতালে তার চিকিৎসার সব আয়োজন ঠিক করতে অগ্রগ্রামী হিসেবে দলের আইটি সম্পাদক শরীফ শাহ কামাল তাজ সিঙ্গাপুরে গেছেন।” স্বাস্থ্য পরীক্ষার পর ১৬ এপ্রিল বিএনপি চেয়ারপারসন দেশে ফিরবেন বলে জানান প্রেসসচিব। খালেদার সঙ্গে পরিবারের সদস্যরা ছাড়াও যাচ্ছেন বিরোধীদলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ ও বিশেষ সহকারী শামসুল আল-আমীন ডিউ। গত বছর সৌদি আরবের রাজকীয় হাসপাতাল কিং ফয়সল হসপিটালে খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৩৪ ঘ.