২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় নিহত ১

নেত্রকোনা সদরে ট্রেনের ধাক্কায় শ্যালোমেশিন চালিত যানের এক যাত্রী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2012, 08:33 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

নেত্রকোনা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা সদরে ট্রেনের ধাক্কায় শ্যালোমেশিন চালিত যানের এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে ময়মনসিংহ-মোহনগঞ্জ রেলপথের বাংলা রেলক্রসিং এলাকায় শ্যালোমেশিন চালিত একটি যান ট্রেনের সামনে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় রেলওয়ে পুলিশ। নিহত ধনেশের (৪০) বাড়ি সদর উপজেলার বাংলা সহিলপুর গ্রামে। এ সময় শ্যালোমেশিন চালিত যানের চালকও গুরুতর আহত হন। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) সহকারি উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক সাংবাদিকদের জানান, শ্যালোমেশিন চালিত যানটি বাংলা রেলক্রসিং এলাকা অতিক্রমের সময় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ২৬১ আপ ট্রেনের সামানে পড়ে যায়। এ সময় ট্রেনের ধাক্কায় যানটি দুমড়ে-মুচড়ে যায়। আশপাশের লোকজন এসে যাত্রীদের উদ্ধার করে। ঘটনাস্থলেই ধনেশ মারা যান। আহত চালককে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান জিআরপি কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/১৪৩২ ঘ.