২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভুয়া র‌্যাব গ্রেপ্তার

র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2012, 04:37 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

চট্টগ্রাম, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত পোনে ১টার দিকে বন্দরনগরীর বন্দর থানার ২ নম্বর নেভী গেইট কলোনির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৭ এর সদস্যরা। র‌্যাব-৭’র স্টাফ ও সহকারী পুলিশ সুপার এস এম নাইমুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার মো. রুহুল আমিন হাওলাদার (২৫) ভোলা জেলার চরফ্যাশন থানার ওসমানগঞ্জের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। তিনি বন্দর থানার কলেজ রোড এলাকায় ভাড়া থাকতেন। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রুহুল আমিন র‌্যাবের উপ সহকারী পরিচালক (ডিএডি) পরিচয় দিয়ে বন্দর থানার নিউমুরিং এলাকার নাসির কন্ট্রাক্টরের বাড়ির ভাড়াটিয়া সাথি আক্তারকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে গত ২০ ফেব্র“য়ারি তার কাছ থেকে ৫২ হাজার টাকা নেয়। তারপর আরো ২৫ হাজার টাকা দাবি করলে সাথি আক্তার বিষয়টি তিনি স্থানীয়দের জানায়। স্থানীয় জনগণ তাকে আটক করে র‌্যাব-৭ কে খবর দিলে র‌্যাবের কমান্ডার এস আই মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি র‌্যাব সদস্যদের কাছে প্রতারণার বিষয়টি স্বীকার করেন বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়। তাকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২২৩৩ ঘ.