গাজীপুর, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তিতাসের ভূ-গর্ভস্থ পাইপের গ্যাস থেকে ব্যাপক অগ্নিকাণ্ড হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সফিপুর পূর্বপাড়ায় এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কালিয়াকৈর অগ্নিনির্বাপন দলের স্টেশন কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সফিপুর পূর্বপাড়া মালেক স্পিনিং কারখানার সামনে দীর্ঘদিন ধরে তিতাসের পাইপ ফেটে গ্যাস বের হচ্ছিল।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সম্ভবত কারও নিক্ষেপ করা সিগারেট থেকে বা অন্য কোনভাবে আগুন ধরে যায়।
আগুন জ্বলে উঠলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের দোকানপাট এবং মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পরে কালিয়াকৈর অগ্নিনির্বাপন দলে কর্মীরা রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪০ ঘ.
bdnews24