২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরমপন্থি শৈলেন ভারতে ফের গ্রেপ্তার

দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থি সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির প্রধান শৈলেন্দ্র নাথ বিশ্বাস ওরফে শৈলেন বিশ্বাস ফের গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 06:32 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঝিনাইদহ, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থি সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির প্রধান শৈলেন্দ্র নাথ বিশ্বাস ওরফে শৈলেন বিশ্বাস ফের গ্রেপ্তার হয়েছেন। রোববার বিকালে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার বাগদা থানান কুড়–লিয়ায় একটি আমেরিকান পিস্তলসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। পশ্চিমবঙ্গের বনগাঁর মহকুমা পুলিশ অফিসার (এসডিপিও) জয়ন্ত মুখার্জি মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি বিমল সাহাকে এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করেন। তিনি বলেন, “আড়াই বছর আগে স্ত্রী পুত্রকন্যাসহ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতে একটি হত্যা মামলায় আড়াই বছর কারাবাসের পর স¤প্রতি ছাড়া পান তিনি।” ওই হত্যা মামলার এক সাক্ষীকে হত্যা করতে শৈলেন পরিকল্পনা করেন বলে জানান এসডিপিও। খুলনার ডুমুরিয়া থানার ওসি এম মশিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেশ কয়েক বছর আগে ‘চরমপন্থিদের’ বিরুদ্ধে র‌্যাব-পুলিশের অভিযান শুরু হলে স্বপরিবারে শৈলেন ভারতে পালিয়ে যান। খুলনার ডুমুরিয়া উপজেলার সলুয়া গ্রামের প্রেম চাঁদ বিশ্বাসের ছেলে শৈলেনের বিরুদ্ধে হত্যাসহ এদেশে ২৪টি মামলা আছে এবং একটি মামলায় তার ২০ বছরের কারাদণ্ডাদেশ হয়েছিল বলে জানান ওসি। প্রায় ৫০ বছর বয়সী এই চরমপন্থি নেতা আশির দশকে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। এক সময় ডুমুরিয়ার মনোরঞ্জন গোসাই ওরফে মৃনালের সঙ্গে নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টিতে কাজ শুরু করেন তিনি। কয়েক বছর আগে পলাতক অবস্থায় মৃণাল ভারতের নদীয়ার শান্তিপুরে প্রতিপক্ষের হাতে নিহত হন। এরপর ওই দলের সেকেন্ড ইন কমান্ড আলমগীরও খুন হলে দলটির প্রধান হন শৈলেন। খুলনার তেরোখাদার এলাকার এক ঘেরের কর্মকর্তা কুতুব উদ্দিনকে উদ্ধৃত করে স্থানীয় এক সাংবাদিক বলেন, “শৈলেনের নামে গত সপ্তাহেও এলাকায় চাঁদাবাজি হয়েছে। ” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/০০৩২ ঘ.