২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে অস্ট্রেলীয় দূতের বিদায়ী সাক্ষাৎ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার জাস্টিন ল্যান্স লি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 04:43 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার জাস্টিন ল্যান্স লি। বৃহস্পতিবার রাতে খালেদার গুলশান কার্যালয়ে এই সাক্ষাতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ এবং দলটির সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/২২৪৩ ঘ.