২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যালককে খুনের দায়ে ভগ্নিপতির ফাঁসি

শ্যালককে হত্যার দায়ে ভগ্নিপতিকে ফাঁসির দণ্ড দিয়েছে রাজশাহীর একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 02:34 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

রাজশাহী, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্যালককে হত্যার দায়ে ভগ্নিপতিকে ফাঁসির দণ্ড দিয়েছে রাজশাহীর একটি আদালত। রায়ে ভগ্নিপতির গাড়ির চালককে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। বৃহস্পতিবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একরামুল হক চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ড দেওয়ার পাশাপাশি দুই জনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মামলার নথি থেকে জানা গেছে, ২০০৯ সালের ৩০ নভেম্বর বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাচকৌড় স্কুল মাঠে ফুটবল খেলা দেখার নাম করে ১৩ বছরের শিশু সবুজকে বাড়ি থেকে নিয়ে যায় তার দুলাভাই রাকিব সোনার। ওই দিনই রাকিব তার মাইক্রোবাসের চালক নাজমূল হক খাজার সহযোগিতায় মাইক্রোবাসের মধ্যে সবুজকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে লাশ একটি খালে ফেলে দেয়। এর দুই দিন পর ১ ডিসেম্বর বড়াইগ্রাম থানার আটগ্রাম এলাকার ওই খাল থেকে সবুজের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সবুজের বাবা আবু তাহের জামাতা রাকিব, তার গাড়ির চালক নাজমুলসহ ৪ জনকে আসামি করে ওইদিনই একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত এ মামলার অপর দুই আসামি রাকিবের ভাই আতাহার ও বোন রিনাকে বেকসুর খালাস দিয়েছে। রায় ঘোষণার সময় নাজমুলসহ তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে রাকিব পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৩০ ঘ.