২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি পোশাকে শুল্ক প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে আহ্বান

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক আমদানিতে শুল্ক প্রত্যাহারে পদক্ষেপ নিতে সে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 04:08 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক আমদানিতে শুল্ক প্রত্যাহারে পদক্ষেপ নিতে সে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত আকরামুল কাদের বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইউনিভার্সিটি ক্লাবে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান বলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বল্পোন্নত দেশ হলেও বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে প্রায় ১৬ শতাংশ শুল্ক দিতে হয়। মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে আর পায়াট বলেন, গত ৪০ বছরে যা অর্জিত হয়েছে তার জন্য যুক্তরাষ্ট্র গর্বিত। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার ব্যাপক আশাবাদী বলেও উল্লেখ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/২২০৫ ঘ.