ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কেরানীগঞ্জে এক সাংবাদিকের বাসায় চুরি হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কেরানীগঞ্জের পশ্চিম বরিসুর এলাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক কামাল হোসেন তালুকদারের বাসায় এ ঘটনা ঘটে।
কামাল জানান, তার স্ত্রী সকালে সন্তানকে স্কুলে নিয়ে যায় এবং তিনি বাজারে যান। এ সময় চোর বাসার তালা ভেঙে ঢুকে নগদ এক লাখ টাকা ও এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যায়।
“বাজার থেকে সাড়ে ৯টার দিকে ফিরে দেখি দরজার বাইরে থেকে ছিটকিনি লাগানো। ঘরে ঢুকে শোবার ঘরের স্টিলের আলমারি-ওয়ারড্রোব ভাঙা এবং সমস্ত জিনিসপত্র তছনছ অবস্থায় পাই।”
বিছিন্নভাবে প্রায় এক লাখ টাকা জমিয়েছিলেন বলে জানান তিনি।
এ ব্যাপারে মডেল থানায় একটি মামলা করেছেন কামাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/১১৪৪ ঘ.
bdnews24