২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসছেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি শারমেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তৃতীয় শীর্ষ কর্মকর্তা ওয়েন্ডি আর শারমেন আসছেন বাংলাদেশ সফরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তৃতীয় শীর্ষ কর্মকর্তা ওয়েন্ডি আর শারমেন আসছেন বাংলাদেশ সফরে। দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার শারমেন ঢাকায় পৌঁছবেন বলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পররাষ্ট্র দফতরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি শারমেনের এটাই প্রথম বাংলাদেশ সফর। সফরে প্রধামন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করবেন। এই সফরে বাংলাদেশ ছাড়াও ভারত ও নেপাল যাবেন শারমেন। তিনি গত ২১ সেপ্টেম্বর আন্ডার সেক্রেটারি হিসেবে শপথ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৯৩১ ঘ.