২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকা ডুবে মাঝি নিখোঁজ

মাদারীপুর সদর উপজেলায় আড়িয়াল খাঁ নদে একটি খেয়া নৌকা ডুবে মাঝি নিখোঁজ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 10:08 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

মাদারীপুর, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর সদর উপজেলায় আড়িয়াল খাঁ নদে একটি খেয়া নৌকা ডুবে মাঝি নিখোঁজ হয়েছে। তবে নিঁেখাজ মাঝি ফজলুল ফকিরের (২৮) স্বজনরা দাবি করেছে, ভাড়া নিয়ে বাক-বিতণ্ডার জের ধরে কয়েক যুবক তার নৌকা ডুবিয়ে দিলে ফজলুলের মৃত্যু হয়। বুধবার সকালে সদর উপজেলা ও কালকিনি উপজেলার সীমান্তবর্তী রাজারচর গ্রামের পাশে আড়িয়াল খাঁ নদে এ ঘটনা ঘটে। ফজলুল কালকিনির আলীনগর ইউনিয়নের রাজারচর গ্রামের সিরাজ ফকিরের ছেলে। ফজলুলের মামা দুলাল চৌকিদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদারীপুর শহর থেকে ৫ জন যুবক রাজারচর গ্রামের এক কালিখোলার পূজা দেখতে যাচ্ছিল। আড়িয়াল খাঁ নদ পার করার সময় ফজলুলের সঙ্গে ভাড়া নিয়ে তর্কাতর্কি শুরু হলে নৌকাটি ডুবিয়ে দিয়ে সাঁতরে পাড়ে উঠে আসে ওই যুবকরা। “নৌকা নিয়ে ফজলুল গভীর পানিতে ডুবে মারা যায়।” তবে ফজলুলের লাশ এখনো পাওয়া যায়নি বলে জানান সদর থানার ওসি মো. মনিরুজ্জামান। স্থানীয়দের সহায়তায় পাঁচ যুবককে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৬০৩ ঘ.