২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড় জুড়ে বৈসাবির প্রস্তুতি

বর্ষবরণ উৎসব বৈসাবির প্রস্তুতি শুরু করেছে পার্বত্য চট্রগ্রামের বিভিন্ন নৃ-গোষ্ঠী। ১২ থেকে ১৪ এপ্রিল এ উৎসবকে সামনে রেখে জুম-পাহাড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2012, 07:39 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

খাগড়াছড়ি, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ষবরণ উৎসব বৈসাবির প্রস্তুতি শুরু করেছে পার্বত্য চট্রগ্রামের বিভিন্ন নৃ-গোষ্ঠী। ১২ থেকে ১৪ এপ্রিল এ উৎসবকে সামনে রেখে জুম-পাহাড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। ১২ এপ্রিল ভোরে নদীতে চাকমা রীতিতে ফুল ভাসিয়ে অর্থাৎ, ফুলবিজু দিয়ে উৎসবের শুরু হবে। ১৩ এপ্রিল মারমাদের ঐতিহ্যবাহী জলকেলি বা সংগ্রাইয়ে মেতে উঠবে পাহাড়ি জনপদ। ত্রিপুরাদের হাড়িবৈসু উৎসবও এদিনই শুরু হবে। পাহাড়ি সব স¤প্রদায়ের নানা আয়োজনের মধ্য দিয়ে ১৪ এপ্রিল শেষ হবে বৈসাবি। ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব বৈসু, মারমাদের অনুষ্ঠান সাংগ্রাই এবং চাকমাদের উৎসব বিজু নামে পরিচিত। এই তিন স¤প্রদায়ের উৎসব মিলিয়েই পাহাড়ের বর্ষবরণ উৎসবের নাম হয়েছে ‘বৈ-সা-বি’। পাহাড়ের বিভিন্ন নৃ-গোষ্ঠী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের এই উৎসবে মিলতে প্রতিবছর সমতল থেকেও ছুটে আসেন পর্যটকরা। উৎসব ঘিরে প্রতিটি পাহাড়ি ঘরে চলছে রকমারি খাবার তৈরির প্রস্তুতি। মাকুতে বোনা হচ্ছে নতুন কাপড়। উৎসব সুষ্ঠুভাবে আয়োজনে প্রতিটি পার্বত্য জেলায় গঠন করা হয়েছে বৈসাবি উৎসব উদযাপন কমিটি। পাশাপাশি নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। খাগড়াছড়ি জেলা সম্মিলিত বৈসাবি উদযাপন কমিটির আহ্বায়ক কিরণ মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১১ এপ্রিল সকালে মং সার্কেলের রাজা সাচিং প্র“ মারমার নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে জেলায় বৈসাবির সূচনা হবে। এছাড়া ৯ এপ্রিল থেকে খাগড়াছড়ি আউটার স্টেডিয়াম মাঠ ও স্বনির্ভর মাঠে হবে তিন দিনব্যাপী মেলা। খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিটিউট প্রাঙ্গণেও উৎসবের তিনদিন নানা অনুষ্ঠান চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৩৩২ ঘ.