২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গাপুরে সাদামাটির খনিতে ‘লুটপাট’র প্রতিবাদে মানববন্ধন

গারো টিলা কেটে মূল্যবান সাদামাটি ‘লুটপাটের’ প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 03:49 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

নেত্রকোনা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গারো টিলা কেটে মূল্যবান সাদামাটি ‘লুটপাটের’ প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন। পৌরসভার সামনের সড়কে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। এতে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন, গারো ছাত্র সংগঠন, আদিবাসী কুমুদিনী ফাউন্ডেশন, পরিবেশ উন্নয়ন সংস্থা, রাশিমনি কল্যাণ ফাউন্ডেশনসহ ১৫টি সংগঠন অংশ নেয়। ১৯৫৭ সালে উপজেলায় সাদা মাটির সন্ধান পাওয়া যায়। মানববন্ধনে বক্তৃতা করেন স্বপন হাজং ,বঙ্কিম মানকিন, সুজিত দ্রং, অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, দেশের একমাত্র সাদামাটির খনি রক্ষায় সরকারের কোনো নীতিমালা না থাকায় এবং রক্ষাণাবেক্ষণ ব্যবস্থা না থাকায় অবাধে লুটপাট চলছে। তাদের অভিযোগ, গত ২৫ বছর ধরে ৭/৮টি সিরামিক ও মাইনিং কোম্পানি এখান থেকে অবাধে সাদামাটি লুটপাট করছে। এতে পরিবেশ যেমন হুমকির মুখে পড়েছে, তেমনি স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন উচ্ছেদ হতে বাধ্য হচ্ছে। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৩৮ ঘ.