২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের আক্রমণে জেলের মৃত্যু

সুন্দরবনের বাইনতলা এলাকায় নদী তীরে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে এক জেলের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 03:13 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

সাতক্ষীরা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের বাইনতলা এলাকায় নদী তীরে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাইনতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন (৩৫) সাতক্ষীরার শ্যমনগর উপজেলার কালিঞ্চি গ্রামের আজিবর গাজীর ছেলে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন কর্মকর্তা মোনায়েম হোসেন জেলেদের উদ্ধৃতি দিয়ে বলেন, আমির হোসেনসহ আরো দু’জন বনবিভাগের অনুমতি নিয়ে সকালে সুন্দরবনের গহীনে কাঁকড়া ধরতে যায়। তারা সুন্দরবন বাইনতলা এলাকায় নদীর তীরে কাঁকড়া ধরার সময় একটি বাঘ আমির হোসেনকে আক্রমণ করে। পরে তার সঙ্গী শহীদ, শফিকুলসহ অন্যান্য জেলেরা আমিরের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/২১১৩ ঘ.