২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

সাভারের আশুলিয়া থেকে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 02:28 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

সাভার, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়া থেকে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে বুড়িপাড়া এলাকায় নিজের ভাড়া বাসায় মিজানুর রহমানের (২২) লাশ পাওয়া যায়। মিজানুর রহমান রংপুরের পীরগঞ্জ উপজেলার বালিরঢেকি এলাকার মফিজুল হকের ছেলে। তিনি নরসিংহপুর এলাকার অনন্ত সোয়েটার কারখানায় কাজ করতেন। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঝুলন্ত অবস্থায় তার পা মাটির সঙ্গে লাগানো ছিল। তাই এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০২০ ঘ.