২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণা: ঢাকা মডেল কলেজের অধ্যক্ষের জামিন

উচ্চ মাধ্যমিকের ৬২ জন পরীক্ষার্থীর সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ঢাকা মডেল কলেজের অধ্যক্ষকে জামিন দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 12:25 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মাধ্যমিকের ৬২ জন পরীক্ষার্থীর সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ঢাকা মডেল কলেজের অধ্যক্ষকে জামিন দিয়েছে আদালত। সোমবার ঢাকার মহানগর হাকিম মো. আবদুল কাদের শুনানি শেষে অধ্যক্ষ আফজালুল হক আজিজকে জামিন দেন। আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাখাওয়াত হোসেন জামিনের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে ফরম পূরণ না করার অভিযোগ এবং বিভিন্ন কলেজের অকৃতকার্য শিক্ষার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে অবৈধভাবে ফরম পূরণ করানোর দায়ে রোববার অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলাটি করেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/পিডি/১৮২৫ ঘ.