২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় হত্যার দায়ে চালকের দণ্ড

পথচারীকে চাপা দিয়ে হত্যার দায়ে এক বাসচালককে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে খাগড়াছড়ির একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 10:34 AM

Updated : 24 Aug 2022, 11:06 AM

খাগড়াছড়ি এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পথচারীকে চাপা দিয়ে হত্যার দায়ে এক বাসচালককে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে খাগড়াছড়ির একটি আদালত। সোমবার খাগড়াছড়ি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডিত আবুল কালামের (৩৫) বাড়ি ফেনী জেলায়। একইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৫ জুলাই খাগড়াছড়ি থেকে ফেনীগামী যাত্রীবাহী একটি বাসের চালক কালাম পাতাছড়া এলাকায় পথচারী মো. বাহারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরই চালককে গ্রেপ্তার করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৩২ ঘ.