২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েকে অপহরণ করে বাবাকে বিয়ের প্রস্তাব

অপহরণের চব্বিশ ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধারের পর জানা গেল অপরণকারী আর কেউ নয়, অপহৃত শিশুর বাবার বান্ধবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 04:08 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের চব্বিশ ঘণ্টার মধ্যে শিশুকে উদ্ধারের পর জানা গেল অপরণকারী আর কেউ নয়, অপহৃত শিশুর বাবার বান্ধবী। শনিবার সকালে রাজধানীর নাজিম উদ্দিন রোডের লিটন লার্নার্স অ্যাকাডেমি কিন্ডারগার্টেনের সামনে থেকে লামিয়া নামে ওই শিশুকে অপহরণ করা হয়। লামিয়া ওই স্কুলে প্লে-গ্র“পে পড়তো। বংশাল থানার ওসি জমির উদ্দিন আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে পুলিশ কমলাপুর এলাকা থেকে লামিয়াকে উদ্ধার করেছে। জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে রুমা নামে এক নারীকে। রুমা জানিয়েছেন তিনি লামিয়ার বাবা স্বপন আহম্মেদের বান্ধবী। ওসি জমির স্বপনকে উদ্ধৃত করে বলেন, রুমা ওই স্কুলের সামনে থেকে কৌশলে লামিয়াকে অপহরণ করে। পরে ফোনে স্বপনকে বিয়ে করার প্রস্তাব দেয়। তবে বিয়েতে রাজি না হলে লালবাগে স্বপনের একটি বাড়ি তার (রুমার) নামে লিখে দিতে বলেন। রুমাকে বংশাল থানার নিমতলী থেকে গ্রেপ্তারের পর বেলা ১১টার দিকে কমলাপুরের এসআলম কাউন্টারের কাছে একটি চায়ের দোকানের সামনে রাস্তায় পাওয়া যায় লামিয়াকে। পুলিশের ধারণা, রুমাকে গ্রেপ্তার করার পর পুলিশ শিশুটিকে উদ্ধার করতে ওই এলাকায় গেলে চক্রটি শিশু লামিয়াকে রাস্তায় রেখে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত রুমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২২১০ ঘ.