২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিমপুরের ছয় বছর

সাত বছরে পা দিয়েছে শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ বছর দিনটি উদযাপন করেছে শিল্পী ও কলাকুশলীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 02:02 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত বছরে পা দিয়েছে শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ বছর দিনটি উদযাপন করেছে শিল্পী ও কলাকুশলীরা। সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে শনিবার বাংলাদেশ শিশু একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদযাপন অনুষ্ঠান উপস্থাপনা করেন সিসিমপুরের প্রধান চরিত্র হালুম, টুকটুকি, শিকু ও ইকরি। শিশু, শিক্ষক, গণমাধ্যম ব্যক্তিত্ব, প্রাক-প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করছেন এমন সংস্থা এবং উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও সরকারি কর্মকর্তারা এতে অংশ নেন। উল্লেখযোগ্যের মধ্যে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ প্রধান, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা ও ইউএসএআইডি মিশন পরিচালক রিচার্ড গ্রিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশ্বখ্যাত সিসেমি স্ট্রিট অনুষ্ঠানের আদলে তৈরি সিসিমপুর অনুষ্ঠানটি বাংলাদেশে শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটি উন্নতমানের শিক্ষামূলক অনুষ্ঠান হিসেবে সাজানো হয়েছে। প্রায় এক কোটি শিশু অনুষ্ঠানটি নিয়মিত দেখে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ২০০৪ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)-এর মাধ্যমে সিসিমপুর অনুষ্ঠানটির অর্থায়নে এক কোটি ৪০ লাখ ডলার দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এএল/২০০১ ঘ.