২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএসসির খাতায় এইচএসসি

পরীক্ষা এইচএসসি হলেও অতিরিক্ত খাতা দেওয়া হয়েছে জেএসসির। আর বাধ্য হয়ে তাতেই লিখতে হয়েছে শিক্ষার্থীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 11:53 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

পিরোজপুর, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষা এইচএসসি হলেও অতিরিক্ত খাতা দেওয়া হয়েছে জেএসসির। আর বাধ্য হয়ে তাতেই লিখতে হয়েছে শিক্ষার্থীদের। রোববার এইচএসসি পরীক্ষার প্রথমদিনে পিরোজপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অতিরিক্ত উত্তরপত্র নিয়ে এ ধরনের বিপত্তি ঘটে। শিক্ষার্থীরা জানান, মূল উত্তরপত্র শেষে অতিরিক্ত খাতা চাওয়া হলে তাদের জেএসসি পরীক্ষার অতিরিক্ত খাতা সরবরাহ করা হয়। পরে বিষয়টি জানানো হলে বরিশাল শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার অরুণ কুমার গাইনের নির্দেশে হল সুপার ওই খাতায়ই পরীক্ষা দিতে বলেন। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কেন্দ্রে আসা অতিরিক্ত ৫ হাজার খাতাই জেএসসি পরীক্ষার। বিষয়টি ধরা পড়ার পর খাতাগুলো বোর্ডে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এ কেন্দ্রের ৪৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭২ জন অংশ নিচ্ছে। এর মধ্যে ৩০৭ জন অতিরিক্ত খাতা হিসেবে জেএসসির খাতায় লিখেছেন। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. বিমল কৃষ্ণ মজুমদার বলেন, “বোর্ডের খাতায়ই পরীক্ষা নেওয়া হয়েছে। সূতরাং এটা তেমন কোনো সমস্যা নয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৪৯ ঘ.