২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান ছাড়লেন আনোয়ার হোসেন

“এই বয়সে শরীর ও মনের ওপর এত চাপ নিতে পারছিলাম না”- পদত্যাগের কারণ ব্যাখ্যা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2012, 08:04 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংরেজি দৈনিক সান-এর সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। আনোয়ার হোসেন বলেছেন, রোববার পদত্যাগপত্র জমা দেন তিনি এবং তা রোববারই গৃহীত হয়েছে। সৈয়দ আনোয়ার হোসেনের সম্পাদনায়ই বসুন্ধরা গ্রুপের পত্রিকা ডেইলি সান প্রকাশ হয়। তবে প্রকাশের আগে এই দৈনিকটির সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছিলেন হাসান শাহরিয়ার। হাসান শাহরিয়ার পদত্যাগ করার পরই ইতিহাস বিভাগের অধ্যাপক ও কলামিস্ট আনোয়ার হোসেন সান সম্পাদকের দায়িত্বে আসেন। পদত্যাগের কারণ জানতে চাইলে অধ্যাপক আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার অনেক বয়স হয়েছে। এই বয়সে শরীর ও মনের ওপর এত চাপ নিতে পারছিলাম না।” এর আগে বসুন্ধরা গ্রুপের দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাকালীন সম্পাদক আবেদ খান পদত্যাগ করেছিলেন। এই গ্রুপের আরেকটি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাকালীন সম্পাদক শাজাহান সরদারও পত্রিকাটি ছেড়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএসজেড/এমআই/১৪০০ ঘ.