ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নাম ও মনোগ্রাম ব্যবহার করে শিক্ষার্থী ভর্তির করায় অভিযোগে বিআইএমএস নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে ঢাবি কর্তৃপক্ষ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (বিআইএমএস) নামে একটি প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন ফরম ও ছাত্রছাত্রী ভর্তি-ফরমে ঢাবি’র সহযোগী প্রতিষ্ঠান হিসাবে উল্লে¬খ করে মনোগ্রাম ব্যবহার করে শিক্ষার্থী ভর্তি করছে। তবে বিআইএমএস নামে কোন কলেজ বা প্রতিষ্ঠানকে ঢাবি’র অন্তর্ভুক্ত করা হয়নি।
এ অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোহাম্মাদপুর থানায় একটি মামলা করা হয়েছে।
বিআইএমএস মোহাম্মাদপুরের এন-২৩ নূরজাহান রোডে অবস্থিত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে এই প্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারে সংশ্লি¬ষ্ট সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/২০১১ ঘ.
bdnews24