২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটভাটায় ২৬ বন্দি উদ্ধার, গ্রেপ্তার ৩

বরগুনার বামনা উপজেলায় এক ইটভাটায় বন্দি নারী-শিশুসহ ২৬ শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে অটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

বরগুনা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনার বামনা উপজেলায় এক ইটভাটায় বন্দি নারী-শিশুসহ ২৬ শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে অটক করা হয়। চলাভাঙ্গা গ্রামের সিবিসি ইটভাটার একটি তালাবন্ধ ঘর থেকে মঙ্গলবার রাতে তাদের উদ্ধার করা হয়। অটক তিনজন হলেন ইটভাটার ব্যবস্থাপক ইউনুস আলী খান, তার দুই সহযোগী মনসুর আলী মৃধা ও মোশারেফ হোসেন। বামনা থানার ওসি আজম খান ফারুকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘরের তালা ভেঙ্গে শ্রমিকদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শ্রমিক আবদুল জলিল বাদী হয়ে ইটভাটার মালিক মঞ্জুরুল আহসান মঞ্জু ও কামরুল আহসান বাবুলসহ ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। উদ্ধা শ্রমিকরা হলেন- রোজিনা আক্তার (২২), আঁখি বেগম (৫), আমিনুল ইসলাম (১০), আসাদুল হক (১১), শাহানুজ্জামান (১২), আকরাম হোসেন (১১), আলমগীর হোসেন (১২), শাহিন (১৩), ফারুক হোসেন (১৫), আইউব আলী (২৭), আসুরা বিবি (৪৫), গোলাম হোসেন গাজী (৬০), আবদুল জলিল (৪০), হারুন অর রশিদ (১৮), আপাং (৩৫), শামসুল হক (৪০), ইউনুস গাজী (৪২), আবুল হাসান (২০), আবু হানিফ (২৩), মামুন (১৮), রেজাউল করিম (৪৫), বাবু (১৫), শহিদুল ইসলাম (১৬), হান্নান (২০), ইউনুস আলী (২২) ও সলেমান (৩২)। এদের সবার বাড়ি সাতক্ষীরা জেলায়। তারা জানান, সাতক্ষীরার রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির মাধ্যমে তারা এই ইটভাটায় শ্রমিকের কাজ করছিলেন। প্রথম দিকে তারা নিয়মিত বেতন ভাতা পেলেও মার্চ মাসের শুরুতে রফিকুল সাতক্ষীরা চলে যান। এরপর থেকে তাদের আর কোনো বেতন ভাতা দেওয়া হচ্ছিল না। এমনকি তাদের খাবারও দেওয়া হচ্ছিল না। দিনের বেলায় কাজ করিয়ে রাতে তাদের ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখা হতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮১৪ ঘ.