২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব গৃহীত

নবম সংসদদের দ্বাদশ অধিবেশনে মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 04:39 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদদের দ্বাদশ অধিবেশনে মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। প্রধান হুইপ আবদুস শহীদ এ প্রস্তাব গ্রহণের জন্য উপস্থাপন করেন। স্পিকার আবদুল হামিদ প্রস্তাবটি ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়। এ সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। বিরোধী দলও এ সময় সংসদে উপস্থিত ছিল। এ বছরের ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংসদে ভাষণ দেন। এ পর্যন্ত প্রায় ৫০ ঘণ্টা এ ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা চলে। শেষ দিনের আলোচনায় সংসদ নেতা ৪৯ মিনিট ও বিরোধীদলীয় নেতা এক ঘণ্টা ৫৩ মিনিট বক্তব্য রাখেন। ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার পর স্পিকার ২৯ মার্চ বিকাল ৪টা পর্যন্ত সংসদের অধিবেশন মূলতবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/২২৩৫ ঘ.