২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক চাপায় নিহত ১

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাক চাপায় ওই ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 02:42 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

গাজীপুর, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাক চাপায় ওই ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন। রাখালিয়াচালা এলাকায় মঙ্গলবার দুপুরে নিহত হন সকাল চন্দ্র সরকার (২০)। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ভুট্টা ভর্তি একটি ট্রাক এগ্রো ইন্ডাষ্ট্রিয়াল ট্রাস্ট নামের একটি পোল্ট্রি খাদ্য তৈরির কারখানায় কারখানায় প্রবেশ করে। এরপর চালক সহকারী সকাল চন্দ্র সরকার নেমে ট্রাকের পেছনে দাঁড়ান। পরে চালক ট্রাকটি পেছনের দিকে চালালে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন সকাল। লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হযেছে। স্তান্তর করেছে। সকাল চন্দ্রের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার সটিবাড়ী গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪০ ঘ.