২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্কুলের জমিতে’ সভাপতির বাড়ি

নওগাঁর মান্দা উপজেলায় বিদ্যালয়ের জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 01:02 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

নওগাঁ, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর মান্দা উপজেলায় বিদ্যালয়ের জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে। এই নির্মাণ কাজ বন্ধের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন বিলকরিল্যা বিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবোধ কুমার দাস। প্রবোধ কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন মণ্ডল স¤প্রতি বিদ্যালয়ের জমিতে নিজের বাড়ি নির্মাণ শুরু করেন। নিষেধ করলেও তিনি বাড়ি নির্মাণ অব্যাহত রাখেন। এ ব্যাপারে তিনি গত ১২ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিষ্পত্তির জন্য গত ১৫ জানুয়ারি প্রয়োজনীয় কাগজপত্রসহ মান্দা থানায় হাজির হবার নোটিশ দেওয়া হলেও সভাপতি আবুল হোসেন সেখানে উপস্থিত হননি বলে প্রধান শিক্ষক জানান। এলাকাবাসী মামুনুর রশিদ বলেন, বিদ্যালয়ের সভাপতি গায়ের জোরে বাড়িটি নির্মাণ করছেন। এটি নির্মিত হলে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিঘিœত হবে। কুসুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল বলেন, সভাপতি বেআইনিভাবে স্কুলের সম্পত্তিতে বাড়িটি নির্মাণ অব্যাহত রেখেছেন। আগামী বৃহস্পতিবার সার্ভেয়ার দিয়ে স্কুলের সীমানা নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযোগ অস্বীকার করে আবুল হোসেন মণ্ডল বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তিতে তিনি স্থাপনা নির্মাণ করছেন, স্কুলের সম্পত্তিতে নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৫ ঘ.