২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বোমাসহ গ্রেপ্তার ৯

নরসিংদীতে বোমা, দেশীয় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ নয় ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

নরসিংদী, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে বোমা, দেশীয় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ নয় ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নরসিংদী সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, সোমবার মধ্যরাতের পর সদর উপজেলার মাধবদীর টাটাপাড়ায় হালিম ড্রাইভারের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ফারুক (২৪), ফরিদ (৩০), আওলাদ (১৮), মিলন (২২), রবিন (২৩), সেলিম (২২), রুবেল (১৮), আশিক (২৪) ও রাকিব (২০)। ওসি জানান, হালিম ড্রাইভারের বাড়ি থেকে ১২টি বোমা, বোমা তৈরির সরঞ্জাম, একটি রামদা, একটি চাপাতি ও একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, “গ্রেপ্তারকৃতরা মাধবদী বাজারের ইজারা নিয়ে দরপত্রে গোলযোগ সৃষ্টির উদ্দেশে ওই বাড়িতে জড়ো হয়েছিলো।” এ ব্যাপারে সদর থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৭৫৫ ঘ.