২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশ নিতে আসার পথে এক যুবলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 10:38 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

বরিশাল, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশ নিতে আসার পথে এক যুবলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে নগরীর আমানতগঞ্জ ঝাপ বস্তির সামনে এ ঘটনা ঘটে। আহত নগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি মজিবর সিকদার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনে সকালে বরিশাল আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে বঙ্গবন্ধু উদ্যানে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য দেবেন তিনি। নগরীর কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে মজিবর সিকদার কর্মী-সমর্থকদের নিয়ে জনসভাস্থলের উদ্দেশ্যে আসছিলো। পথে ঝাপ বস্তির সামনে এক ডাব বিক্রেতার কাছ থেকে এক সমর্থক টাকা না দিয়ে একটি ডাব নেন। এ নিয়ে মজিবর ও তার কর্মীদের মধ্যে দোকানির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঝাপ বস্তি থেকে ৪/৫ দুর্বৃত্ত এসে মজিবরকে কোপাতে শুরু করে। এ ঘটনায় বস্তি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৩২ ঘ.