২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্রাইয়ে বগি লাইনচ্যুত, ট্রেন বন্ধ ৪ ঘণ্টা

নওগাঁর আত্রাই স্টেশনে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় মঙ্গলবার সারাদেশের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 06:43 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

নওগাঁ, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর আত্রাই স্টেশনে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় মঙ্গলবার সারাদেশের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে। আত্রাই স্টেশনের মাস্টার সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। বেলা ১১টার দিকে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়ার পর ওই লাইনে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে জানান তিনি। সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় পয়েন্টের মুখে গিয়ে ইঞ্জিনের পাশের বগির ইক্যুয়ালাইজার বিম ভেঙে বগিটি লাইনচ্যুত হয়। চালক বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন।” ট্রেনটি সময়মতো ছেড়ে না যাওয়ায় শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১২৩০ ঘ.