পটুয়াখালী, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল চুরির ঘটনা নিয়ে পটুয়াখালী সরকারি কলেজের দুই ছাত্রকে কয়েকজন বহিরাগত প্রচণ্ড মারধর করেছে।
সোমবার কলেজ সংলগ্ন একটি বাড়িতে øাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র সাগর মাহমুদ জাকির ও মো. সোহানুর রহমান সুজনকে মারধর করে ফেলে রাখলেও কেউ খবর পায়নি।
বিকালে খবর পেয়ে কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনার পর শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে জড়িতদের গ্রেপ্তার দাবি করেছে।
কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. রাসেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাকির ও সুজন কলেজ ছাত্রাবাসে থাকতেন। প্রথম বর্ষ চূড়ান্ত পরীক্ষা চলার কারণে পড়াশুনায় বিঘœ ঘটবে বলে কলেজের সামনে মিঞা ভিলায় এক মাসের জন্য একটি কক্ষ ভাড়া নেন।
রোববার ওই বাড়ির একটি কক্ষ থেকে দু’টি মোবাইল চুরি হয়। ছাত্রবাসের মালিকের ছেলে জনি, তার সহোযোগী আরিফ ও তাদের কয়েকজন সাঙ্গপাঙ্গ এ চুরির অভিযোগে জাকির ও সুজনকে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে।
রাসেল আরো বলেন, উত্তাল ক্যাম্পাসে পুলিশ গিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা শান্ত হয়।
কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের ছাত্র শাওন, পারভেজ ও রিয়াজ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতের মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে মঙ্গলবার কলেজ বন্ধ করে দিয়ে নতুন কর্মসূচি দেবে সাধারণ শিক্ষার্থীরা।
কলেজ শিক্ষক পরিষদের সচিব রফিকুল ইসলাম শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ এবং দোষীদের গ্রেপ্তাদের দাবি জানান।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রাণেশ কান্তি সিকদার এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা অত্যন্ত ধৈর্য্যের পরিচয় দিয়েছে। তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তার করার দাবি জানান।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজের শিক্ষক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা শান্ত হয।
জনি ও আরিফসহ অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করে মামলা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪২ ঘ.
bdnews24