২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারচালকসহ স্কুলছাত্র ‘নিখোঁজ’

রাজধানীর গুলশানের বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল স্কুলের কেজি-টু শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 05:31 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলশানের বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল স্কুলের কেজি-টু শ্রেণীর এক ছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার দুপুর ১টায় প্রাইভেটকারে করে স্কুল থেকে বাসায় ফেরার পথে সে নিখোঁজ হয়। গাড়ি ও শিশুটির সঙ্গে থাকা গৃহকর্মীকে অচেতন অবস্থায় পাওয়া গেলেও চালকের কোনো খোঁজ মেলেনি। স্বজনরা জানান, দুপুর দেড়টার দিকে শিশুটিকে বহন করা গড়িটি নিকুঞ্জে পাওয়া যায়। এ সময় গৃহকর্মী জসিমকে অচেতন অবস্থায় প্রাইভেটকারসহ পাওয়া যায়। তবে প্রাইভেটকার চালক হাবিবকে পাওয়া যাচ্ছে না। গুলশান থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুটিকে উদ্ধারের জন্য মাঠে নেমেছে পুলিশ। গুলশান এলাকায় বসবাসকারী ওই শিশুর গ্রামের বাড়ি বরগুনায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২২৪০ ঘ.