২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনপ্রশাসনে ১৭ কর্মকর্তার পদে রদবদল

জনপ্রশাসনের একজন যুগ্ম-সচিব ও ১৬ জন উপসচিবের পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 01:52 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের একজন যুগ্ম-সচিব ও ১৬ জন উপসচিবের পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এসব রদবদলের আদেশ জারি হয়েছে। উপসচিবদের মধ্যে একজনকে বদলি, ১১ জনকে পদায়ন ও চার জনকে বিভিন্ন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োজিত যুগ্ম-সচিব সুব্রত রায় মৈত্রকে ওই দপ্তর থেকে প্রত্যাহারের আদেশ বাতিল করে তাকে পূর্বপদে বহাল রাখা হয়েছে। এর আগে গত ১৪ মার্চ তাকে ওই পদ থেকে প্রত্যাহার করার আদেশ জারি করা হয়। খাদ্য বিভাগের উপসচিব জহরুল ইসলাম রোহেলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। পদায়ন হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিবদের মধ্যে হাসনা জাহান খানম ও মোহাম্মদ সালাহ উদ্দিনকে শিল্প মন্ত্রণালয়ে; মো. সেলিম উদ্দিনকে ও মো. সহিদ উল্লাকে বিদ্যুৎ বিভাগে; খায়রুল আলম সেখকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে; একেএম মুখলেছুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে; শাহীন মাহবুবাকে অর্থ বিভাগে; মেহেদী হাসানকে মন্ত্রিপরিষদ বিভাগে; আমেনা বেগমকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগে; আবুল কাশেম মো. মহিউদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এবং আশরাফ উদ্দিন আহাম্মদ খানকে পরিকল্পনা বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। স¤প্রতি পদোন্নতি পেয়ে উপসচিব হওয়ার পর থেকেই এসব ওএসডি উপসচিব এই মন্ত্রণালয়গুলোতে সংযুক্ত ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি উপসচিব মো. মনিরুজ্জামান, সন্তোষ কুমার মণ্ডল ও মুশফিকুর রহমানকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে এবং কাজী নজরুল ইসলামকে তথ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯৪৮ ঘ.