ফরিদপুর, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হাশেম দরবেশ (৫৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত।
বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. শহীদুল্লাহ বাকাউল আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডিত হাশেম সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের উত্তর সাদীপুর এলাকায় কবিরাজী চিকিৎসা করেন।
নারী ও শিশু আদালতের সরকারি কৌঁসুলি বাবু মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৮ সালের ৮ জুলাই পাশের গ্রামের দরিদ্র পরিবারের এ কিশোরীকে কবিরাজের কাছে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
রাতে কিশোরীটি ধর্ষণের শিকার হলে তার মা পরদিন হাসেমের বিরুদ্ধে মামলা করেন।
কোর্ট পুলিশের উপ-পরির্দশক (্এসআই) আক্তার হোসেন জানান, হাসেম দরবেশকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭৪৭ ঘ.
bdnews24