বরিশাল, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের গৌরনদী উপজেলায় ক্ষেতে কীটনাশক ছিটানোর সময় অসুস্থ হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রেববার বিকালে সন্তোষ কুমার দাস (৭০) অসুস্থ হন। সোমবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তার বাড়ি গৌরনদীর কলাবাড়িয়া গ্রামে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুরে সন্তোষ ক্ষেতে কীটনাশক ছিটাচ্ছিলেন ¯েপ্র ড্রামের সাহায্যে।
এক পর্যায়ে ¯েপ্র ড্রামের নলটি ময়লায় আটকে যায়। ময়লা ছাড়াতে নলটি মুখের সামনে নিয়ে পরিস্কার করছিলেন। ওই সময় কীটনাশক ছিটকে গিয়ে পড়ে তার নাক ও মুখের উপর।
এতে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৭টার দিকে তার মৃত্রু হয়।
লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৬৫৮ ঘ.
bdnews24