ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মরত ১৫ জন উপসচিবকে বিভিন্ন জেলায় স্থানীয় সরকার বিভাগের কার্যালয়ের উপপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার এসব কর্মকর্তাকে ওই পদে নিয়োগের জন্য স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়।
নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আবদুস সাত্তার শেখ, ফরিদপুরের এডিসি শফিকুর রেজা বিশ্বাস, বগুড়ার এডিসি এসএম ফেরদৌস আলম, খুলনার এডিসি জাহিদুল ইসলাম, যশোরের এডিসি জহিরুল হক, কুষ্টিয়ার এডিসি ড. মল্লিক আনোয়ার হোসেন, পাবনার এডিসি সাজেদুল ইসলাম, দিনাজপুরের এডিসি আবদুল মালেক, চট্টগ্রামের এডিসি খালেদ মামুন চৌধুরী, কুমিল্লার এডিসি সাঈদ মাহবুব খান, নোয়াখালীর এডিসি সায়মা ইউনুস, পটুয়াখালীর এডিসি অমল কৃষ্ণ মণ্ডল এবং সিলেটের এডিসি শাহাবুদ্দিন খানকে বর্তমানে কর্তব্যরত জেলাগুলোতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি এএইচএম লোকমানকে ময়মনসিংহ এবং নীলফামারীর এডিসি হাবিবুর রহমানকে জয়পুরহাটের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পদে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭০৭ ঘ.
bdnews24