২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে দুটি হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। এ ছাড়া গাজীপুর ও গোপালগঞ্জে বাস চাপায় নিহত হয়েছে আরো দুই শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 08:49 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

সুনামগঞ্জ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে দুটি হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। এ ছাড়া গাজীপুর ও গোপালগঞ্জে বাস চাপায় নিহত হয়েছে আরো দুই শিক্ষার্থী। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোল্লা আব্দুল হাই জানান, বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের (ইউপি) সদরপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউপির সদরপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে মো. মাছুম (১২), গাড়ির চালক একই উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের সদরপুর গ্রামের মো. জালালের ছেলে মো. ছমির মিয়া (২৫), ওই উপজেলার মৌগাঁওয়ের কানাই বৈদ্য (৪০), কাবিলখাঁই গ্রামের সুশীল পাল (৬০) , গাড়ির সহকারী ছাতক উপজেলার জাউয়া গ্রামের মো. রাসেল (১৫) ও দিরাই উপজেলার খুদেরাই গ্রামের মিজান (৩০)। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। ওসি মোল্লা আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী হিউম্যান হলার দক্ষিণ সুনামগঞ্জের পাগলা যাচ্ছিলো। এ সময় অপর একটি হিউম্যান হলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মাছুম, ছমির, রাসেল ও মিজান মারা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কানাই ও সুশীল। তিনি জানান, তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। এদিকে গাজীপুর ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি। সোমবার সকাল ১১টার দিকে গাজীপুর সদর উপজেলার পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারাপারের সময় তাসলিমা (১১) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী নিহত হয়েছে বলে জানান নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসঅই) মো. ইকবাল হোসেন। তাসলিমা স্থানীয় পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। সে তার বাবার নাম আব্দুল আউয়াল। অন্যদিকে দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উলপুর নামক স্থানে খুলনাগামী বাস চাপা দিলে জুম্মন মোল্ল¬া (১০) নামে আরেক স্কুল ছাত্র নিহত হয়েছে বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন। জুম্মন উলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ও উলপুর গ্রামের রজব আলী মোল্ল¬ার ছেলে। রাস্তা পারাপারের সময় ওই বাসটি জুম্মনকে চাপা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৪৫১ ঘ.