গাইবান্ধা, ১৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি নকল জুস তৈরির কারখানার সন্ধান মিলেছে।
রোববার দুপুর ১টার দিকে খোর্দ্দপাঠানোছা গ্রামে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম।
এ সময় পাঁচ শতাধিক নকল জুস এবং জুস তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সাদুল্লাপুর থানার ওসি আব্দুল জলিল সরকার সাংবাদিকদের জলেন, গ্রামের আফতাব বেপারীর বাড়িতে তার মেয়েজামাই আব্দুল গফুর মিয়া দীর্ঘদিন ধরে নকল জুস তৈরি করে বাজারজাত করে আসছিলেন। ওই জুস স্থানীয় বাজারে বিক্রি করা হতো।
তিনি আরো জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে নকল জুস কারখানা মালিক আব্দুল গফুর মিয়া ও তার স্ত্রী আনোয়ারা বেগম পালিয়ে যান।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২৩০৫ ঘ.
bdnews24